পৃষ্ঠাসমূহ

Showing posts with label Beautiful Bangladesh. Show all posts
Showing posts with label Beautiful Bangladesh. Show all posts

Sunday, May 5, 2013

বাংলাদেশের রাজনীতির ধারা পরিবর্তন হওয়া উচিত।




আমরা এই রাজনীতি চাই না

আমরা শান্তি চাই
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গঘতান্ত্রিক দেশ। এদেশের রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় চললেও রাজনৈতিক ধারা অন্যান্য দেশের চাইতে সম্পূর্ণ ভিন্ন। এই নির্বাচনের পর কোন দল বিজয়ী হলে পরাজিত দল সাথে সাথে মন্তব্য করে বসে এ নির্বাচন সুষ্টু হয়নি।

Friday, May 3, 2013

ডুলাহাজা সাফারী পার্ক (উরফে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক)

মেইন রোডের পার্শ্বে সাফারী পার্কের তোরন
সাফারী পার্কের প্রধান ফটক
পার্কে ঢুকতেই চোখে পড়বে এই ম্যাপ

পার্ক পরিদর্শনে দর্শনার্থীর একাংশ
ডুলাহাজারা সাফারী পার্কটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটির অবস্থান কক্সবাজার জেলা সদর হতে ৫০ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া হতে ১০ কিলোমিটার দক্ষিণে ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারাতে অবস্থিত। এই পার্কটি প্রথমে মূলত হরিণ প্রজণন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ বিভাগ।

Wednesday, May 1, 2013

বাঁশখালী ইকো পার্ক- প্রকৃতি প্রেমীদের প্রাণ জুড়ানোর মতো স্থান







বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রামের বিনোদন প্রেমিদের কথা চিন্তা করে ২০০৩ সালে এ ইকো পার্কটি প্রতিষ্ঠা করেন স্থানীয় সংসদ সদস্য জনাব জাফরুল ইসলাম চৌধুরী। শুরুর দিকে তেমন কোন পর্যটকদের আকৃষ্ট করতে পারেনি। যুগের আবর্তে আস্তে আস্তে চারিদিকে এই ইকো পার্কের নাম ছড়িয়ে পড়ায় ইদানিং বেশ ভিড় হচ্ছে পর্যটকদের।

Tuesday, April 30, 2013

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্বাক্ষী- ওয়ার সিমেট্রি চট্টগ্রাম- বর্তমানে পর্যটকদের প্রিয় জায়গা।




ওয়ার সিমেট্রি চিত্র-১

ওয়ার সিমেট্রি চিত্র-২

ওয়ার সিমেট্রি চিত্র-১৩

ওয়ার সিমেট্রি চিত্র-৪

ওয়ার সিমেট্রি চিত্র-৫

ওয়ার সিমেট্রি চিত্র-৬

জানা যায় ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গভীর জলের পোতাশ্রয় চট্টগ্রাম এলাকা ছিল আরাকান সামরিক তৎপরতার অন্যতম ঘাটি ও উল্লেখযোগ্য চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল। মূলত এই হাসপাতালে মৃত ব্যক্তিদের জন্য এ সমাধিস্থলটি সৃষ্ট করা হয়। প্রথমে দিকে এই সিমেট্রিতে ছিল ৪০০ সশস্ত্র সদস্যের সমাধিস্থল ।

Monday, April 29, 2013

পারকী সমূদ্র সৈকত। চট্টগ্রামের সৌন্দর্যের আরেক নাম।




 
পারকী সৈকত থেকে সূর্যাস্তের দৃশ্য

সমুদ্রে স্পীড বোট রাইডিং

পারকী সৈকতের প্রধান আকর্ষণ- ঝাউবন

 পারকী সমূদ্র সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ার থানার অর্ন্তগত একটি উপকূলীয় সমুদ্র সৈকত। স্থানীয় ভাষায় এটিকে “পারকীর চর” আর পর্যটনীয় ভাষায় “পারকী বীচ" বা সৈকত” বলে। চট্টগ্রাম শহর থেকে “পারকী বীচের” দূরত্ব প্রায় ২৫ কিঃমিঃ। যেতে সময় লাগবে ১ ঘন্টা।

Saturday, April 27, 2013

পতেঙ্গা সমুদ্র সৈকত- চট্টগ্রামের আরেক সৌন্দর্যের নাম।




                        পতেঙ্গা সৈকতে ঝিনুক মার্কেট

                    পতেঙ্গা সমুদ্র সৈকতের এক অপরূপ দৃশ্য

                     পতেঙ্গা সমুদ্র সৈকত হতে সূর্যাস্তের দৃশ্য



                     লোকে লোকারন্য পতেঙ্গা সমুদ্র সৈকত

পতেঙ্গা চট্টগ্রাম শহরের ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি সমূদ্র সৈকত। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পতেঙ্গা যাওয়ার পথে অনেক বড় বড় কারখানা চোখে পড়বে। চোখে পড়বে মেরিন একাডেমি। যাওয়ার পথের অনেকটা জুড়েই পাশে থাকবে কর্ণফুলি নদী। ১৯৯১ সালের ঘূর্ণীঝড়ে এই সৈকতটি ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্থ হয়।

Friday, April 26, 2013

ফয়'স লেক, পর্যটন নগরী চট্টগ্রামের প্রাণ।



 
ফয়'স লেক। পর্যটন নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র পাহাড়তলীতে অবস্থিত। এই পর্যটন এলাকাটি বলতে গেলে বিশ্বনন্দিত। প্রায় ৩২০ একর জমির উপর এটি স্থাপিত। পাহাড়ে ঘেরা এই লেকটি আগে ছিল প্রাকৃতিক সৌন্দর্য্য। বর্তমানে এই লেকটিকে কনকর্ড নামক বাংলাদেশের এক বিখ্যাত প্রতিষ্ঠান আরো আধুনিক ও মনোমুগ্ধকরভাবে পর্যটকদের আকর্ষণ করার জন্য এটিকে সাজিয়েছেন এবং এর নামকরণ করা হয়েছে ফয়'স লেক কনকর্ড (এমিউজমেন্ট ওয়ার্ল্ড)।