Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts
Thursday, April 25, 2013
Monday, April 22, 2013
আজ থেকে শুরু হয়েছে আবার হরতাল। আর হরতাল মানেই সহিংসতার আশংকা।
আজ১৮ দলেরডাকা টানা৩৬ ঘন্টারহরতাল শুরুহয়েছে। হরতালেরপ্রধান ইস্যুদলীয় নেতাদেরমুক্তি। হরতালবাংলাদেশের একটি সাংবিধানিক আন্দোলনের মাধ্যম।জাতীয় ইস্যুতে দেশের স্বার্থ রক্ষায় হরতাল আহবান করা যেতে পারে। আর এ হরতাল প্রতিহত করার সরকারের যে প্রচেষ্ট তা আসলে কি ভাল হচ্ছে? আমার মনে হয় মোটেও ভাল হচ্ছে না। কারণ এতে নৈরাজ্য, সহিংসতার আশংকা বৃদ্ধি হয়। একদল থাকে হরতাল সফল করার প্রচেষ্টায় আরেক দল থাকে তা প্রতিরোধ করায়। এতে দু’পক্ষের মধ্যে সৃষ্টি হয় ক্রোধ এর, হিংসা এবং ধাওয়া পাল্টা ধাওয়া তো আছেই। এক পর্যায়ে তা সহিংসতায় পরিণত হয়। আর এ সহিংসতার দরুণ ককোন নেতা কর্মী আহত কিংবা নিহত হলে বিশেষ করে হরতালের সমর্থকদের মধ্য থেকে কেউ হলে ব্যাস্। পরের দিন আবার হরতাল। আর বর্তমানের হরতালে সবসময় বিরোধী দলের নেতা কর্মীদের উপর থাকে পুলিশি নজর এবং বাঁধা। মিছিল করতে দেওয়া হয়না, সমাবেশ করতে গেলে বাঁধা প্রদান করা ইত্যাদি দেখলে মনে হয় এগুলো উদ্দেশ্য প্রণোদিত। হরতাল সমর্থক কিংবা বিরোধী দলের নেতা কর্মীরা জোর পূর্বক বাঁধা অতিক্রম করতে গেলেই শুরু হয় ধর-পাকড়। তারপর আবার শুরু হয় সেই ধর-পাকড়ে পাকড়াও হওয়া নেতা কর্মীদের মুক্তির দাবীতে হরতাল কিংবা আন্দোলন। এতে করে আমাদের মত উন্নয়নশীল দেশের অর্থনীতিতে এমন প্রভাব পড়ছে যে মনেই হয়না কখনো এ দেশ উন্নত দেশে পরিণত হবে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা আজীবন মেয়াদ নিয়ে ক্ষমতায় এসেছেন? না, তাদেরও কখনো না কখনো আবার বিরোধী দল হতে হবে। তাহরে তখন তাদের অবস্থা কি হবে একবার কি ভেবে দেখেছেন এই ক্ষমতাসীন দল। হাতে ক্ষমতা আসলেই মানুষ এভাবে ভোলানাথ হয়ে যাওয়া ঠিক না। এতে নিজেরই ক্ষতি। এদেশ স্বাধীন হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। এদেশের রাষ্ট্রীয় ভাষা অর্জিত হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। তারমানে বুঝতে হবে এদেশের জনগণের ঘাড়ের উপর জোর-জবরদস্তি জরগণ মেনে নিতে পারে না। এরা যেকোন মুহুর্তে আবারো সংগ্রামে ঝাপিয়ে পড়তে জানে। সুতরাং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহবান, আপনারা সংঘাতের রাজনীতি মন থেকে ধূয়ে মুছে অহিংস রাজনীতির প্রতি জোর দিন। এদেশের সহজ সরল জনগণকে উপহার দিন সুন্দর একটি দেশ। আমরা সুন্দরভাবে, শান্তভাবে এবং নিরাপদে বাঁচতে চায়। মুক্তমনে, স্বাধীনচিত্তে খোলা আকাশের নিচে ঘুরতে চায়। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ যেন একটি দৃষ্টান্ত হয়ে থাকে আমরা সেরকম বাংলাদেশ চায়।
Monday, December 10, 2012
হরতাল এবং কিছু প্রশ্ন...
আসসালামু
আলাইকুম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারকাতুহু... সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা।
আজ অনেক দিন পর কিছু লিখতে বসলাম। হরতাল আমাদের দেশের আন্দোলনের অন্যতম
মাধ্যম। কোন কিছুই হতে পারে না সাথে সাথে হরতাল। রাস্তায় কোন পথচারী সড়ক
দুর্ঘটনায় মারা গেল, ব্যাস্ সাথে সাথে শুরু হয়ে যায় গাড়ী ভাঙ্গচুর আর ধাওয়া
পাল্টা ধাওয়া, এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কেউ আহত কিংবা নিহত হলো,
তার পরের দিনই হরতাল। এই হরতালের ডাকটা আসে রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের
নেতাদের নিকট থেকে। এই নেতারা হরতাল কিংবা অবরোধের ডাক দিয়ে বাসায় এসির
নিচে বসে বসে টেলিভিশনে তামাশা দেখতে থাকে আর আমাদের মত সহজ সরল সাধারণ
মানুষগুলো রাস্তায় নেমে আসে নেতাদের ডাকে। শুরু করে আক্রমণ পাল্টা আক্রমণ।
এতে করে ক্ষতির দিকটা শুধুই আমাদের। মাঝখানে রাজনৈতিক নেতারা আমাদের সেই
ক্ষতিটাকে তাদের রাজনৈতিক ইস্যু বানিয়ে তাদের স্বার্থটা সফলভাবে উদ্ধার
করে। এই সহজ কথাটা যারা এই হরতাল অবরোধে পিকেটিং করতে যায় তারা কেউ একবার
ভেবে দেখে না। তারা ভাবে যে, আমি যদি ভাল পারফরম করতে পারি তাহলে তো আমি
আরো উপরে উঠতে পারবো, কিন্তু তারা এটা ভাবে না যে, আমি যদি মারা যায় তাহলে
তো তারা আমার জন্য কিছুক্ষণ মিডিয়ার সামনে চোখের পানি ফেলা ছাড়া, এবং তাদের
রাজনৈতিক ইস্যু তৈরী করা ছাড়া আর কিছুই তারা আমাদের জন্য করবে না। আসলে
বর্তমান বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোই স্বার্থপর। তারা শুধু আমাদের
ব্যবহার করতে জানে। আমরাও নির্বোধের মত তাদের ডাকে ঝাপিয়ে পড়ি। আর এই
উদারতা দেখাতে গিয়ে খালি হচ্ছে অসংখ্য মায়ের বুক। অনককেই প্রাণ দিতে হচ্ছে
বিনা কারণেই। তাহলে কেন আমরা এখন ও এই হরতালের সমর্থন করি। হরতাল সেটা যে
দলই আহবান করুক না কেন আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে হরতাল মোকাবেলা করা। আমি
কোন রাজনৈতিক দলের সমর্থন করে এই কথাগুলো বললাম না, শুধু আমার মনের ক্ষোভটা
প্রকাশ করলাম। আমার দ্বারা রাজনীতি হবে না। কারণ এই রাজনীতি করে আমি এত
সহজে প্রাণ হারাতে চাই না। আমি বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে, পৃথিবীটাকে
আরো সুন্দর করতে চাই যতটুকু আমার সাধ্য আছে তা দিয়ে।
আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি বিশ্বজিতে করুণ মৃত্যু দেখে আর নিজেকে
সামলে রাখতে পারিনি বলেই এই লেখাটি লিখতে বসলাম। কি দোষ করেছিল বিশ্বজিত??
তাকে কেন প্রাণ দিতে হলো...??? জনতার বিবেকের কাছে আমার প্রশ্ন...
শ্রদ্ধেয় পাঠকগণ...ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Subscribe to:
Posts (Atom)

